২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার মেয়র

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় মেয়র পদে চারজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2020, 01:54 AM

Updated : 18 Aug 2022, 04:18 PM

৬১টি পৌরসভায় মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছে ৩২২১ জন।

মঙ্গলবার মাঠ পর্যায়ের একীভূত তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল এদিন।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মেয়র পদে ২১৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২২৭৩ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এ ধাপে তিন পদে মোট ২২৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মেয়র পদে সিরাজগঞ্জের কাজিপুর, পাবনার ভাঙ্গুরা, পিরোজপুরের পিরোজপুর সদর এবং নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় একক প্রার্থী আছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই চার জায়গায় মেয়র নির্বাচিত হয়েছে। এছাড়া সাতজন সাধারণ কাউন্সিলরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পৌর ভোট: দ্বিতীয় ধাপে ৩৪১৫ জনের মনোনয়নপত্র বৈধ

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি  

এ ধাপে ১৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে। দ্বিতীয় ধাপে ইভিএমে ভোট হবে ২৯টি পৌরসভায়। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হবে। এদিন  গাজীপুরের শ্রীপুর পৌরসভায়ও ভোট হবে; পুনঃতফসিলের পর এটি যুক্ত হয়েছে দ্বিতীয় ধাপে।

এবার পৌরসভার ভোট চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সোমবার ২৪ পৌরসভায় ভোট হয়, এখানকার অধিকাংশ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়।