এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আশরাফ উদ্দিন
গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
তাকে ওই দায়িত্ব দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মো. আশরাফ উদ্দিন
আলাদা আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. আতাউর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সদস্য হয়েছেন।
