২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর চাচির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 01:20 AM

Updated : 18 Aug 2022, 04:06 PM

এক শোক বার্তায় রাষ্ট্রপতি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিয়া নাসেরের মৃত্যু হয়।

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের আর নেই  

৮৫ বছর বয়সী রাজিয়া নাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী। তিনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন এবং খুলনা-১ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী তিনি।

তার মৃত্যুতে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী শোক জানিয়েছেন।