ঢাকার মাতুয়াইলে বহুতল ভবনে আগুন
ঢাকার মাতুয়াইলের কোনাপাড়ায় ১০ তলা এক ভবনে থাকা একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে গুদামটিতে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, “কোনাপাড়ার বাদশা মিয়া রোডের একটি ১০ তলা ভবনের ছয় তলায় কারখানার গুদামে আগুন লাগে।”
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
