২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলী-ফতুল্লায় গ্যাস থাকছে না ৮ ঘণ্টা

লাইন মেরামত কাজের জন্য ঢাকার কদমতলী থেকে ফতুল্লা পর্যন্ত এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 10:34 AM

Updated : 18 Aug 2022, 04:02 PM

তিতাস গ্যাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস বন্ধ রাখা হবে।  

রাজধানীর কদমতলী ডিআরএস থেকে ফতুল্লা পোস্ট অফিস গলি, প্রাইম টেক্সটাইল, দেলপাড়া, ভূইগর ও সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকরা ওই সময় গ্যাস পাবেন না।

নিয়মিত সংস্কার কাজের অংশ হিসাবে লাইন মেরামত ও নতুন লাইন স্থাপনের জন্য কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে তিতাস।