২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2020, 07:19 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, “দেশে প্রগতিশীল, মুক্ত রাজনীতি ও সংস্কৃতি চর্চায় হায়দার আনোয়ার খান জুনো’র অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

জুনোর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

কমিউনিস্ট নেতা হায়দার আনোয়ার খান জুনো বৃহস্পতিবার মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

হায়দার আনোয়ার খান জুনো আর নেই