২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 12:57 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জাকির হোসেন জানান, ঢাকা ও চট্টগ্রামসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।