২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মস্থলে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের নিবন্ধনের উদ্যোগ

মহামারীর কারণে দেশে আটকে পড়া প্রবাসীরা যারা কর্মস্থলে ফিরতে চান, তাদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 10:28 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এই লিংকে www.old.bmet.gov.bd/BMET/returnMigrant গিয়ে নিব্ন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে আসা কর্মীদের অনেকেই কোভিড-১৯ পরিস্থিতির কারণে সময়মত গন্তব্য দেশের কর্মস্থলে ফেরত যেতে পারেননি। এর মধ্যে অনেক কর্মীর ভিসা, ইকামা, ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিদেশ প্রত্যাগমনেচ্ছু কর্মীদের ভিসা/ইকামার মেয়াদ বৃদ্ধি এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানো বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অদূর ভবিষ্যতে এসব বিষয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টাসহ আটকেপড়া প্রবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।