প্রাথমিকের মহাপরিচালকের দায়িত্বে সোহেল আহমেদ
আগের মহাপরিচালক অবসরে যাওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে মহাপরিচালকের অন্তর্বতীকালীন দায়িত্ব দিয়েছে সরকার।
নতুন কাউকে মহাপরিচালকের দায়িত্ব না দেওয়া পর্যন্ত সোহেলকে আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব দিয়ে সোমবার অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ১৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগ দেন ফসিউল্লাহ। বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
