২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনশিল্প উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান সালাহউদ্দীন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সালাহউদ্দীন চৌধুরীকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2020, 10:13 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

এই কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ আহসানুল জব্বারকে গত ৩০ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মুহাম্মদ মেজবাহুল আলম পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন।