মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেলে অভিযান
বিভিন্ন অভিযোগ পেয়ে রাজধানীর রমনা থানা এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযানে গেছে র্যাব।
মালিবাগের মৌচাক বিপণীবিতানের উল্টো দিকে অবস্থিত হাসপাতালটিতে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় র্যাব-৩ এর শুরু হওয়া অভিযান বিকাল পৌনে চারটা পর্যন্ত চলছিল।
র্যাব বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স, স্বাস্থ্য অধিদপ্তরের র্যাব যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।
রোগের নমুনা পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, টেস্টিং কিট ব্যবহার, সঠিক তাপমাত্রায় রক্ত সংরক্ষণ না করা, অন্য হাসপাতাল থেকে রেগীদের নমুনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে প্রতিবেদন দেওয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান।
র্যাব -৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশকিছু অভিযোগ পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।”
