২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসআইআরের নতুন চেয়ারম্যান অধ্যাপক আফতাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2020, 08:32 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

Image
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

তিন বছরের জন্য তাকে ওই দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে তিনি অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কাজের সম্পর্ক রাখতে পারবেন না।

এর আগে বিসিএসআইআরের চেয়ারম্যান ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। তার মেয়াদ শেষে বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) মুহাম্মদ শওকত আলী অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।