২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজিজুর রহমানের মৃত্যুতে মুহিতের শোক

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 04:12 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (৭৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকার বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক শোক বার্তায় মুহিত বলেন, “আজিজকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজ মহান মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক ও কমান্ডার হিসেবে অবিস্মরণীয় অবদান রেখেছেন।

“বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তিনি আজীবন গণমানুষের অধিকার আদায় ও কল্যাণ সাধনে কাজ করে গেছেন। তার মৃত্যুতে দেশ একজন সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো।”

মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতিতে অবদানের জন্য জাতি আজিজুর রহমানকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মনে করেন মুহিত।

মুহিত প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পুরনো খবর:

কোভিড-১৯: মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের মৃত্যু