২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিএমসির নতুন চেয়ারম্যান জাকির হোসেন

ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 04:04 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

এই সেনা কর্মকর্তাকে প্রেষণে বিটিএসসির চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিটিএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসরা ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ কামরুজ্জানকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেনকে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) কলেজ পরিদর্শক নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আর বিইউপির কলেজ পরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিককে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।