শোক দিবসে বঙ্গভবনে দোয়া অনুষ্ঠান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে দরবার হলে অনুষ্ঠিত মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের শহীদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদে অংশ নেন।
বঙ্গভবন মসজিদের পেশ ইমাম সাইফুল কাবীর মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
