২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় এইচডিএফ অ্যাপারেলসের সাবেক সিইও রিমান্ডে

প্রতারণার মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় এইচডিএফ অ্যাপারেলসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহিরুল ইসলাম অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একজন মহানগর হাকিম।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2020, 10:52 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষ তার রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার জহিরুল ইসলামকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদশর্ক আবু সাইদ।

উত্তরা পূর্ব থানায় দায়ের করা প্রতারণার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন এই পুলিশ কর্মকর্তা।

অপরদিকে তার আইনজীবী কাজী নজিবুল্যাহ হিরু রিমান্ড বালিত চেয়ে জামিনের আবেদন করেন।

বাদীর ব্যক্তিগত আইনজীবী ঢাকা বারের কার্যকরী পরিষদের বতর্মান সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান রিামান্ডের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের কর্মকর্তা এসআই জালাল আহমেদ এ তথ্য জানান।

মামলায় বলা হয়, এইচডিএফ অ্যাপারেলসের প্রধান নির্বাহী থাকাকালে জহিরুল ইসলাম বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি ৬৬ লাখ ২১ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে রাজধানীর উত্তরা থানায় মামলাটি করেন।

এ মামলার পর উত্তরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।