২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএড ডিগ্রিধারী শিক্ষকদের দুটির বেশি উচ্চতর গ্রেড নয়

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যাল‌য়ের এম‌পিওভুক্ত বিএড ডিগ্রিধারী শিক্ষকরা চাকরি জীবনে দুটির বে‌শি উচ্চতর গ্রেড পাবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 12:57 AM

Updated : 18 Aug 2022, 03:30 PM

নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্তির পর বিএড ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল দেওয়ার বিষয়টি স্পষ্ট করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভা‌গের স‌চিব‌কে চিঠি দিয়েছে অর্থ বিভাগ।

সেই চি‌ঠির সূত্র ধ‌রে এ বিষ‌য়ে প্রয়োজনীয় ব্যবস্থা নি‌তে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালককে চি‌ঠি দি‌য়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

Image
জেএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জেএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি: আব্দুল্লাহ আল মমীন

অর্থ বিভাগের চিঠিতে বলা হ‌য়ে‌ছে, নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত বিএড ডিগ্রিবিহীন শিক্ষকরা বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে ১০ম গ্রেড (শিক্ষায় ডিগ্রি অর্জনের জন্য উচ্চতর গ্রেড) প্রাপ্ত হওয়ার তারিখ থেকে গণণা করে এমপিও নীতিমালা অনুযায়ী ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে আরও একটি উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন।

“তবে তারা সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না।”

বিএড ডিগ্রি প্রাপ্তিজনিত স্কেলটি একটি উচ্চতর স্কেল হিসেবে বিবেচিত হবে বলে অর্থ মন্ত্রণাল‌য়ের চি‌ঠি‌তে বলা হয়েছে।