২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬৮ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে আরও ৬৮ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 01:37 PM

Updated : 18 Aug 2022, 03:28 PM

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক এদের গেজেট বাতিল করে পৃথক গেজেট প্রকাশ করেছে সরকার।

এর আগে গত ৭ জুন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা এক হাজার ১৮১ জনের গেজেট বাতিল করে সরকার।