রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান
বেগম রোকেয়া পদক ২০২০ এর জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহীদের ৩১ জুলাইয়ের মধ্যে মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন পাঠাতে হবে।
আবেদনপত্রের নমুনা ফরম মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রতি বছর ৯ ডিসেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন ও ‘বেগম রোকেয়া পদক’ দেওয়া হয়।
