২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নন এমপিও শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

করোনাভাইরাস মহামারীতে সঙ্কটে পড়া নন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ অনুদান দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 09:46 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ননএমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পাবেন।

২৫ হাজার ৩৮ জন ননএমপিও কর্মচারীর প্রত্যেকে পাবেন ২ হাজার ৫০০ টাকা।

মোট ১ লাখ ৫হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ খাত থেকে এই অর্থ বরাদ্দ করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে যাচাই-বাছাই করে নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ডিসিরা নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে চেক/ব্যাংক একাউন্টের মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে অনুদানের অর্থ বিতরণ করবেন।