কোভিড-১৯ আক্রান্ত বিজিবি কর্মকর্তাকে হেলিকপ্টারে আনা হল ঢাকায়
করোনাভাইরাসে আক্রান্ত বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. আজিমকে চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ফাইল ছবি
আজিমকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
