করোনাভাইরাসে ন্যাশনাল ইন্সুরেন্সের সিইওর মৃত্যু
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানায়।
এতে বলাহয়,“ বিআইএর নির্বাহী কমিটির সদস্য এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের রোববার রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন।”
মৃত্যুর কারণ জানতে চাইলে বিআইএ কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (নাসের) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”
জামাল নাসের ২০১২ সাল থেকে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
