২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে কুমিল্লার চিকিৎসকের মৃত্যু

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 05:23 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি।

ইউনাইটেড হাসপাতালের কমিউনিটেকশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সেগুফা আনোয়ার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুজিবুর রহমান ২ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

“ডা. মুজিবুর রহমান কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। তিনি দুপুর ১২টার দিকে মারা গেছেন। তার মরদেহ আড়াইটার দিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে।”

ডা. মুজিবুরের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।

এ পর্যন্ত ৩৬ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবং ৫ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিএমএ।