কল্যাণপুরে যুবকের লাশ উদ্ধার
রাজধানীর কল্যাণপুরে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশিকুজ্জামান নামে ওই যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সোমবার ভোর ৪টার দিকে নতুনবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি আমরা এখনও ক্লিয়ার না। সে কীভাবে মারা গেল, কী করতেন- সেসব বিষয়ে কিছুই জানতে পারিনি।
“আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।”
