২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইডব্লিউটিএর ‘রিভার গার্ড’ এর যাত্রা

নদীবন্দরে শৃঙ্খলা রক্ষা ও দখলমুক্ত তীরভূমি নজরদারি জোরদারে পরীক্ষামূলকভাবে বিআইডব্লিউটিএর নিজস্ব নিরাপত্তারক্ষী ‘রিভার গার্ডের’ কার্যক্রম শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 10:15 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

শনিবার ১২ জন সদস্য নিয়ে রক্ষীদের কার্যক্রম শুরু হয় বলে জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক একেএম আরিফ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এদেরকে বিআইডব্লিউটিএ নিয়োগ দিয়েছে। তারা সবাই বিআইডব্লিউটিএর চতুর্থ শ্রেণির কর্মচারী। আনসার সদস্যদের সঙ্গে নদীবন্দর এলাকায় নিরাপত্তার কাজ করবেন তারা।”

তিনি বলেন, নদীর তীরভূমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার পর যাতে কেউ আবার পুনর্দখল করতে না পারে বিশেষভাবে সেজন্য এই রক্ষীদের রাখা হবে।

পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে শুরু হলেও ভালো ফল পাওয়া গেলে দেশের অন্যান্য নদীবন্দরে রক্ষী নিয়োগ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।