২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ পাচার: হৃদরোগ ইনস্টিটিউটে ফার্মাসিস্টসহ আটক ২

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ বাইরে পাচার করার সময় এক ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 06:53 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

আটক দুজন হলেন- ওই হাসপাতালের ফার্মাসিস্ট নির্মল এবং স্টোর ইনচার্জ বশির।

পুলিশ জানায়, বুধবার বিকালে অভিযান চালিয়ে এনএসআই তাদের আটক করে। দুজনের কাছ থেকে এক লাখ টাকার বেশি দামের ওষুধ জব্দ করা হয়, যা তারা কম দামে বাইরে বিক্রি করছিল।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী বলেন, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”