স্রেডার নতুন চেয়ারম্যান আলাউদ্দিন
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন।
মঙ্গলবার জনপ্রশান মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
স্রেডা চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনকে অবসরগ্রহণের সুবিধায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় গত ৪ জুন।
বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও প্রসার, আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধকল্পে ২০১২ সালে স্রেডা গঠন করে সরকার।
