সঙ্কটকালে জরুরি অনলাইন সেবা দিচ্ছে মহিলা পরিষদ
করোনাভাইরাস সঙ্কটে জরুরি স্বাস্থ্য সেবা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে আইনগত সহায়তা ও পরামর্শ দেওয়ার পদক্ষেপ নিয়েছে মহিলা পরিষদ।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ পরিস্থিতিতে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের শারীরিক ও মানসিক অসুস্থতা বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সংগঠনের প্যানেল চিকিৎসকগণ কর্তৃক অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে একটি লিংক চালু করা হয়েছে সংগঠনের ফেইসবুক পেইজে।
একই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে জরূরি আইনগত সহায়তা ও পরামর্শ দিতে আরেকটি লিংক চালু করা হয়েছে।
অনলাইনে জরুরি স্বাস্থ্য সেবা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা বিষয়ে ওই লিংকের মাধ্যমে সেবা নিতে আহ্বান জানিয়েছেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
