২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাবনের ডিআরইউর সদস্যপদ স্থগিত

স্ত্রী মামলা করার পর দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্লাবনের সদস্যপদ স্থগিত করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2020, 06:07 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

ডিআরইউর সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার নির্বাহী কমিটি ও শৃঙ্খলা কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

“বৈঠকে শৃঙ্খলা কমিটি ও কার্যনির্বাহী কমিটির তাৎক্ষণিক সিদ্ধান্তে প্লাবনের সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়। এখন থেকে প্লাবন ডিআরইউর কোনো ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।”

প্লাবনের স্ত্রী আরেক সাংবাদিক সাজিদা ইসলাম পারুল স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতন ও ভ্রুণ হত্যার অভিযোগ এনে গত সপ্তাহে মামলা করেন।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মামলাটি তদন্তে করছেন। খুব শিগগিরই আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আশাবাদী।

দৈনিক সমকালের সংবাদকর্মী পারুলের সঙ্গে গত ২ এপ্রিল প্লাবনের বিয়ে হয়। প্লাবন দাবি করেছেন, গত ৩০ এপ্রিল পারুলকে তালাক দিয়েছেন তিনি।

সাংবাদিকের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলা  

পুরনো খবর:

সাংবাদিকের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলা