ভারত থেকে ফিরলেন আরও ১৬২ জন
কোভিড-১৯ মহামারীর মধ্যে ভারতে আটকে পড়া আরও ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তারা শুক্রবার ফেরেন বলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ২টা ৫৩ মিনিটে ইউএস-বাংলা এয়ারাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।’
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বে বিমান চলাচল সীমিত হয়ে পড়ার পর ভারত থেকে কয়েক ধাপে এক হাজারের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটেও এসেছেন কয়েক শতাধিক বাংলাদেশি।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল রয়েছে। তবে চার্টার্ড ফ্লাইট ও কার্গো ফ্লাইট চলছে।
