২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 12:42 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

২৮ বছর বয়সী ওই নারীর নাম আফরিন আক্তার মুন্নি। তার স্বামী নজরুল ইসলাম রবিন আদাবর থানার একজন উপ পরিদর্শক।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আদাবর থানার ওসি কাজী শাহেদুজ্জামান বলেন, সোমবার রাতে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

“প্রাথমিক আলামত দেখে আমাদের মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে মুন্নি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করছি।”

রবিনের বাড়ি নোয়াখালীর চাটখিলে, আর মুন্নির সোনাইমুড়িতে। তাদের ছেলের দেড় মাস আগে নিউমোনিয়া হয়েছিল।

ওসি বলেন, “দুই দিন শিশু হাসপাতালে রেখে ছেলেটাকে বাসায় নিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু সে পুরোপুরি সুস্থ না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।”