২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেকটাই সুস্থ’ মুনতাসীর মামুনের মা

কোভিড-১৯ আক্রান্ত অধ্যাপক মুনতাসীর মামুনের মা জাহানার খান এখন প্রায় সেরে উঠেছেন বলে জানিয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 12:53 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডা. এবিএম বেলায়েত হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তাকে আইসিইউ থেকে অলরেডি কেবিনে শিফট করা হয়েছে।

“আজকে (সোমবার) রাতে তার আরও একটি টেস্ট করা হবে। এই পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে তিনি আজকে রাতেই বাসায় ফিরতে পারবেন।”

গত ১৮ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জাহানারা খানের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। ওই দিন রাতেই জাহানারা খানকে আইসিইউতে নেওয়া হয়।

মেজবাহ উদ্দিন খান-জাহানারা খান দম্পতির তিন ছেলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন জ্যেষ্ঠ।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার তিনিও রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুরনো খবর:

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন