২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীতে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 05:27 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

গ্রেপ্তার টুটুলের (২০) মুগদা এলাকায় থাকেন, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তিনি প্রায়ই কদমতলীতে নানা ও খালার বাসায় আসতেন।

শনিবার দুপুরে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শ্যামপুর জোনের পুলিশের সহকারী কমিশনার শাহ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২৫ এপ্রিল সন্ধ্যায় শিশুটির বাবা মুরাদনগর এলাকায় তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে মামলা করেন। পরে এলাকার ১৬ টি বাসার সিটি ক্যামেরার ভিডিও জব্দ করা হয়।

“একটি ভিডিওতে দেখা যায় যে, এক যুবক মেয়েটির হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু তার মুখে মাস্ক পড়া ছিল বলে শনাক্ত করা যাচ্ছিল না। পরে এক শিল্পীকে দিয়ে সন্দেহভাজন যুবকের স্কেচ এঁকে নেওয়া হয়। সেটা দিয়ে পোস্টার তৈরি এলাকায় টানানোর পর একজন ফোন করে ওই যুবকের পরিচয় নিশ্চিত করে।”

রোববার তাকে আদালতে হাজির করা হবে বলে শাহ আলম জানান।