২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আক্রান্ত আরও এক টিভি সাংবাদিক

ঢাকায় আরও একজন টেলিভিশন সাংবাদিকের নমুনা পরীক্ষায় নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই সাংবাদিক বেসরকারি দীপ্ত টেলিভিশনে কাজ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 10:51 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সন্ধ্যাতেই তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

“তবে সে মোটামুটি সুস্থ রয়েছে বলে আমাদের জানিয়েছে । গায়ে হালকা জ্বর ছাড়া কাশি-সর্দি নেই তার। নিজেকে সে বাসাতেই সেলফ আইসোলেশনে রেখেছে।”

ফুয়াদ চৌধুরী বলেন, আক্রান্ত ওই সাংবাদিক  পাঁচদিন আগে ডেস্কে কর্মরত অবস্থায় অসুস্থবোধ করলে তাকে বাসায় বিশ্রামে থাকতে বলা হয়েছিল।

“আক্রান্ত সাংবাদিকের সংস্পর্শে কারা এসেছিলেন সেদিন, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে আমরা কালকেই তাদেরকে হোম কোয়ারেন্টিনে যেতে বলব।”

গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রথম গত ৩ এপ্রিল ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক প্রতিবেদকের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা ওই প্রতিষ্ঠানের ৪৭ জন কর্মীকে সেলফ আইসোলেশনে থাকতে বলে কর্তৃপক্ষ।

এরপর ৯ এপ্রিল যমুনা টেলিভিশনের এক সিনিয়র প্রতিবেদক আক্রান্ত হন কোভিড-১৯ এ; তার সংস্পর্শে আসা ৩৪ জন সহকর্মীকেও সেলফ আইসোলেশনে পাঠায় কর্তৃপক্ষ।

এরপর শুক্রবার বাংলাদেশের খবর নামের একটি দৈনিকের একজন সাংবাদিকের আক্রান্ত হওয়ার খবর দেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন।

পুরনো খবর:

করোনাভাইরাস: ঢাকায় এবার দৈনিক পত্রিকার সাংবাদিক আক্রান্ত
ঢাকায় আরও এক টিভি সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত
টেলিভিশন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত