এমপিদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি বাতিল
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
শুক্রবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন বসবে। রোববার সকাল ১১টায় মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের সপ্তম) বসবে।
ওই দিন সব সংসদ সদস্য একসঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিশেষ অধিবেশনে যোগ দেবেন বলে কর্মসূচি নির্ধারিত ছিল।
