মুজিববর্ষের স্মারক ডাকটিকেট অবমুক্ত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী এই ডাকটিকেট অবমুক্ত করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এ সময় উপস্থিত ছিলেন।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান; যার হাত ধরে এসেছে বাংলাদেশের স্বাধীনতা।
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিববর্ষ’ হিসেবে উদযাপন করছে বাংলাদেশ। মঙ্গলবার তার জন্মদিনে সূচনা হল সেই বর্ষগণনার।
