২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী বাংলাদেশে আসছেন, নিশ্চিত করল দিল্লি

বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করে মুজিব বর্ষের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বলে নিশ্চিত করেছে নয়া দিল্লি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 11:36 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বৃহস্পতিবার নয়া দিল্লির  সাউথ ব্লকে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন নরেন্দ্র মোদী।

এই সফরে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকেও মোদী বসবেন বলে জানান রাভিশ।

এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে ভারতের সাংবাদিকদের জানান রাভীশ।

তার এই আনুষ্ঠানিক বক্তব্য আসার কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশ সফর করে যান।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করবে বাংলাদেশ; বছরব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হবে বঙ্গবন্ধুর জন্মদিন আগামী ১৭ মার্চ।

সেদিনের অনুষ্ঠানে মোদী অংশ নেওয়ার পরদিন তিনি শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের মানুষের চাওয়ার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করছেন তিনি।

আরও খবর

মোদীর কাছে ‘জনগণের প্রত্যাশার’ প্রতিফলন চান মোমেন  

মোদীকে প্রতিরোধ নয়, স্বাগত জানান: কাদের