২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কারখানায় বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানী চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 04:34 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে চকবাজারের ইসলামবাগের এক কারখানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আকাশ নামে ১৬ বছর বয়সী ওই কিশোরের গ্রামের বাড়ী নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায়।

তার স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বেনামা ওই কারখানায় প্লাস্টিক গলানোর কাজ করত আকাশ; থাকত কারখানার পাশেই।

বৃহস্পতিবার কারখানার ভেতরে বিদ্যুতস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান স্বজনরা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আকাশ মারা গেছে।