২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনার হুইল জেলা ৩৪৫ এর চেয়ারম্যান তাহেরা ওয়াহিদ

২০২০-২১ সালের জন্য ইনার হুইল জেলা ৩৪৫ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইনার ক্লাব অব দিলকুশার চার্টার প্রেসিডেন্ট তাহেরা ওয়াহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 10:31 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ঢাকার গুলশান লেডিস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

জেলার ৩৭টি ক্লাবের প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন।

নবনির্বাচিত কার্য্যনির্বাহী পরিষদের অন্য পদে রয়েছেন- ভাইস চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেনডেজ ও ফাতেমা মজিদ, সেক্রেটারি পারভিন জামান, কোষাধ্যক্ষ শারমিন রহমান, এক্সটেনশন অর্গানাইজার তাহেরা মোজাফ্ফর, আইএসও ফারাহ নাজ কাইয়ুম, এডিটর সুলতানা নূর জাহান রোজী ও ওয়েব মাস্টার লুৎফা সরকার লিপি।