২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বাড্ডায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বাড্ডায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2020, 12:37 PM

Updated : 08 Apr 2022, 12:20 AM

গত শনিবার রাতে বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় ধর্ষণের ওই ঘটনার পর রোববার দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।  

এ ঘটনায় দুই কিশোরীর পরিবার তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, শনিবার রাতে ডিআইটি প্রজেক্ট এলাকায় দুই বান্ধবী বাসা থেকে বের হয়েছিল।

“তাদের মধ্যে একজনের প্রেমিকের সঙ্গে দেখা করার কথা ছিল। পরে বাসায় ফেরার পথে তিন যুবক তাদের আটকে কৌশলে প্রজেক্টের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে বলে তাদের অভিযোগ।

“এ ঘটনায় প্রেমিক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এছাড়া মামলার আসামি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানান ওসি পারভেজ।

নির্যাতিত দুই কিশোরীর বয়স ১৫ বছরের কম বলে জানান তিনি।