এনএসআইর ইনস্টিটিউটের ‘মাস্টারপ্ল্যান’ দেখলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ধামরাইয়ে নির্মিতব্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাস্টার প্ল্যানের একটি উপস্থাপনা দেখেছেন।
বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে তিনি এই মাস্টারপ্ল্যানের উপস্থাপনা অবলোকন করেন।
স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান পাওয়ারপয়েন্টের মাধ্যমে তা উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের এই সময় উপস্থিত ছিলেন।
