২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 08:41 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

এই কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে গত ৩০ ডিসেম্বর আর্থিক ক্ষমতাসহ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব দেয় সরকার।

এখন অতিরিক্ত সচিব আনিস মাহমুদকে এই ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হল।

অনিয়ম, দুর্নীতির অভিযোগে আলোচিত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা জুডিসিয়াল সার্ভিসের সাবেক কর্মকর্তা সামীম মোহাম্মদ আফজালের চুক্তির মেয়াদ গত ৩০ ডিসেম্বর শেষ হয়।