২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি: ফল পুনঃনিরীক্ষণে ঢাকায় পাস ২১২ জন

আগের ফলাফলে ফেল করলেও তা চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ২১২ জন শিক্ষার্থী পাস করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার জেএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে এক হাজার ২০৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২১২ জন।

কেউ কেউ নতুন করে জিপিএ-৫ পেয়েছে। অন্যদের গ্রেড পরিবর্তনের সঙ্গে জিপিএ বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ করে সরকার। এই পরীক্ষায় সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত ১-৭ জানুয়ারি পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি পরিশোধ করে মোবাইলের মাধ্যমে আবেদন করে শিক্ষার্থীরা।

সাধারণত কোনো প্রশ্নের উত্তরে নম্বর না দেওয়া, নম্বর দিয়েও ভুলে তা মোট নম্বরের সঙ্গে যোগ না করা এবং সব প্রশ্নের উত্তরে দেওয়া নম্বর যোগ করতে গিয়ে ভুল করেন পরীক্ষকরা। পুনঃনিরীক্ষণে মূলত এসব বিষয় যাচাই করা হয়। নতুন করে উত্তরপত্র মূল্যায়ণ করা হয় না।

: 

পুরনো খবর:

ভুল পরীক্ষকের, ভোগান্তি শিক্ষার্থীর