‘শতবর্ষে শতচিত্র’ প্রদর্শনীর উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সামনে রেখে 'শতবর্ষে শতচিত্র' শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় দুই নম্বর গ্যালারিতে শিক্ষামন্ত্রী দীপু মনি এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা চিত্রশিল্পী জামাল হোসেন ও আবিদা হোসেনের একশ শিল্পকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
অন্যদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগামী ৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
