খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক সারোয়ার
খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সারোয়ার মাহমুদ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীনকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমকে গত ১৮ ডিসেম্বর পদোন্নতি দিয়ে খাদ্য সচিব করেছে সরকার।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. শাহাদাত হোসেনকে বৃহস্পতিবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
