২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর আসাদগেইট এলাকায় বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2019, 01:02 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় প্রজাপতি পরিবহনের একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন, বয়স আনুমানিক ৬০ বছর।

তিনি একটি আবাসন নির্মাতা কোম্পানিতে চাকরি করেন বলে তথ্য পাওয়া গেলেও পুলিশ এখনও তার পুরো পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বাসটি আটক করা হলেও চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে বলে জানান ওসি।