২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহর চার সদস্য রিমান্ডে

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2019, 10:18 PM

Updated : 18 Aug 2022, 06:11 PM

ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার সোমবার শুনানি শেষে এই আদেশ দেন।

এই চার আসামি হলেন- মাসুম মিয়া ওরফে মাসুম, আবু বক্কর সিদ্দিক ওরফে এমরান, রাকিবুল হাসান ওরফে সিয়াম এবং আব্দুল্লাহ আল রোমান ওরফে মনিরুল ইসলাম ওরফে ফারুক আহম্মেদ।

খিলক্ষেত থানার এসআই রিপন কুমার সোমবার চারজনকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

শনিবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট ও উগ্র মতবাদের বই জব্দ করা হয়।

পুরনো খবর:

ঢাকার নিকুঞ্জ থেকে ‘আনসারুল্লাহর ৪ জঙ্গি’ গ্রেপ্তার