তিন পুলিশ কর্মকতা বদলি
হাইওয়ে ও সারদা পুলিশ একাডেমির দুই অতিরিক্ত উপ মহাপরিদর্শকসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মো. আবদুল মালেক এবং সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত উপ মহাপরিদর্শক বাসুদেব বণিককে ঢাকা মহানগর পুলিশের যুগ্ন কমিশনার করা হয়েছে।
এছাড়া খুলনা শিল্পাঞ্চল পুলিশের সুপার রিয়াজ উদ্দিন আহমেদকে খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
রিয়াজ উদ্দিনকে গত ১৮ অগাস্ট চট্টগ্রাম মহানগর পুলিশে বদলির যে আদেশ হয়েছিল, এই প্রজ্ঞাপনে তা বাতিল করা হয়েছে।
