সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল আলী আকবর
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ পেয়েছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর।
সোমবার আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে এই পদে প্রেষণে নিয়োগ দিয়েছে।
এরপর ২২ অক্টোবর থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করছিলেন হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।
