২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু

ঢাকায় শুরু হয়েছে দু’দিনের আন্তর্জাতিক শিক্ষা মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2019, 02:54 PM

Updated : 10 Oct 2022, 09:28 PM

সোনারগাঁও হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফ্যাকড-ক্যাব) আয়োজনে শুক্রবার সকালে ’প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো’র উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাকড-ক্যাব সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে।

তিনি বলেন, ২০১০ সাল থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিয়ে আসছে।

এক্সপো আয়োজক কমিটির সমন্বয়ক ও সানজেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল হক বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হল আগ্রহী শিক্ষার্থীরা যাতে সঠিক তথ্য পায়, তা নিশ্চিত করা। মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রসেসিংসহ সার্বিক সেবা এখানে পাওয়া যাবে।

এক্সপোতে দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো ফি দিতে হবে না।